ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সরকারি চাল মজুদের দায়ে ব্যাবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
  • ৪৬৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে মো. রতন মিয়া নামে এক চাল ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়।

সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালিকচ্ছ বাজারে বেশ কিছুদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রতন মিয়ার গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল (৩০ বস্তা)উদ্ধার করা হয়। এসময় গুদাম মালিক চালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন  জানান,সরকারি চাল গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ। এগুলো অবৈধভাবে মজুদ করে বাজারে সংকট সৃষ্টি বা অধিক মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান!জব্দকৃত চালের বস্তাগুলো উপজেলা খাদ্য কর্মকর্তার জিম্মায় খাদ্যগুদামে প্রেরণ করা হয়েছে,
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…