ভোরের পত্র

রংপুরের শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে মানববন্ধন।

  • ৬ জুন ২০২৪, ৪:৪৬ অপরাহ্ণ
  • ৯৮ বার দেখা হয়েছে

, রংপুর সংবাদ দাতা :-
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদ্যাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুরের উদ্যোগে এক মানববন্ধন এবং সাইকেল র্যা লির আয়োজন করা হয়। সকাল নয়টায় রংপুরের সুরভী উদ্যানের সামনে দখলমুক্ত হোক শ্যামাসুন্দরী খাল: চাই স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকর পদক্ষেপ এ দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।সরকারিভাবে এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো-করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের সহনশীলতা।” প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সনাকের আহবানে নগরের বিভিন্ন বয়সী নাগরিকগণ সম্পৃক্ত হয়ে এ দাবীতে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তব্য রাখেন সনাক, সনাক সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম, সনাক সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, মোশফেকা রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান তালুকদার, তরুন প্রতিনিধি মোহাম্মদ সাইদুর জামান বাপ্পী প্রমুখ। বক্তারা রংপুরের পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শ্যামাসুন্দরী খালের দ্রুত সংস্কার, অবৈধভাবে দখল উচ্ছেদের প্রতি জোর দাবী জানান। শ্যামাসুন্দরী খালের পাশাপাশি কেডি খালের সংস্কারে যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান করেন। এ সময় অংশগ্রহণকারীগণ পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবানে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক সহ-সভাপতি নাফিসা সুলতানা, সনাক সদস্য সামসাদ বেগম, মো: সিদ্দিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম, মাছুদা রহমান অনু, নিশাত আরা বেগম, এডভোকেট দিলরুবা রহমান, মোহাম্মদ শাহজাহান, টিআইবি’র রংপুরের ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। উক্ত আয়োজনে সনাকের ইয়েস সদস্যবৃন্দ, এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের, বয়সের ও সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং অধিকার আদায়ে নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।মানববন্ধন শেষে সনাক এর উদ্যোগে তরুণদের অংশগ্রহণে এক সাইকেল র্যা লির আয়োজন করা হয়। উক্ত র্যা লি সুরভি উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুরের পূর্ব গুপ্তপাড়া সনাক কার্যালয়ে সমাপ্ত হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…