ভোরের পত্র

সুনামগঞ্জ বিএনপির একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আনিসুল হক

  • ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
  • ১৬৪ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ

একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদের কথা
রাজনীতি কী, কাদের জন্য রাজনীতি বা কারা হবেন রাজনীতিবিদ- এ রকম প্রশ্ন মাঝেমধ্যে মনের ভেতর ঘুরপাক খেলেও এর সঠিক উত্তর খুঁজে পাই না। নিজের সাধারণ বিবেক যা বলে, বাস্তবে দেখতে পাই তার উল্টোটা। আমার স্বল্প জ্ঞানে এতটুকু বুঝতে পারি, রাজনীতি অর্থ সেবা দেওয়া এবং সেটা অবশ্যই জনগণের সেবা। মানুষের কল্যাণ ও অধিকারের নিশ্চয়তা বিধান করাই হলো রাজনীতি। আর একজন সত্যিকারের রাজনীতিবিদের কাছে রাজনীতি হবে একটি পেশা এবং সেবা দেওয়ার নেশা। তাদের মধ্যে থাকবে প্যাশন বা গভীর আবেগ। থাকবে দায়িত্ব সম্পর্কে সচেতনতা। একজন নেতার থাকবে নৈতিক মেরুদ- এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে ধারণা। তাকে হতে হবে সৎ, নির্লোভ ও আদর্শবান। তাকে শুধু ক্ষমতার জন্য বুভুক্ষু থাকলে হবে না।

কিন্তু বর্তমানে বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে সেসব গুণ প্রায় অনুপস্থিত। গণমানুষ নয়, শুধুই ব্যক্তিসর্বস্ব রাজনীতি। আদর্শের বালাই নেই। বিভিন্ন দলে কোন্দল, আদর্শবিচ্যুতি। এ কারণে রাজনীতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবকিছুর নিয়ন্তা হলেও তা মানুষকে এখন আর সেভাবে স্পর্শ করছে না। এক দশক আগেও কোনো না কোনোভাবে রাজনীতি মানুষকে ভাবাত। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও আগের রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সৌজন্যবোধ, সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সহানুভূতির ঘাটতি ছিল না। এখন সে জায়গাগুলো উধাও। তাই বর্তমান রাজনীতি নিয়ে মানুষ বীতশ্রদ্ধ। উচ্চশিক্ষিত ও মেধাবী তরুণ প্রজন্ম রাজনীতিতে আসতে চাইছে না। সেই জায়গাটা দখল করে নিচ্ছে স্বল্পশিক্ষিত দুর্বৃত্ত শ্রেণি ও টাকার কুমিররা।
তবে আশার কথা হলো এখনো বাংলাদেশের রাজনীতিতে সৎ, আদর্শবান অনেক নেতা রয়েছেন, যারা দেশের সম্পদ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়। তারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে কেবল মানুষের স্বার্থের রাজনীতি করেন। লোভ, প্রতিহিংসা, ক্ষমতার দাপটের পরিবর্তে সততা, পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সেবার মানসিকতা তাদের মধ্যে বিরাজমান। তারা ব্যক্তিস্বার্থের উর্ধ্বে রেখেছেন রাজনীতিকে। তবে সততা বজায় রাখতে গিয়ে পদে পদে তাদের প্রতিবন্ধকতা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। তারপরও নিজ আদর্শে অটল ও অবিচল তারা। আজ এমনই একজন রাজনীতিবিদের কথা লিখছি, যাকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার। তিনি হলেন প্রিয় মুখ, সুনামগঞ্জ -১ আসনের বিএনপির আগামী এমপি প্রার্থী

তাহিরপুর উপজেলার মাটি ও মানুষের নেতা
মো.আনিসুল হক,তিনি

সহ সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,সহ-সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি,আহবায়ক সুনামগঞ্জ জেলা কৃষকদল ও তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান,এবং তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি,
সর্বদা হাস্যোজ্জ্বল, ব্যক্তিত্বে অমায়িক, কথাবার্তায় বিনয়ী, চলাফেরায় নম্র ও দরাজ কণ্ঠের অধিকারী আনিসুল হক ভাই একজন প্রকৌশলী, সফল রাজনীতিবিদ, সফল সংগঠক ও আলোকিত মানুষ। রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি রাজনীতির অনুসরণ, অনুকরণ ও মনেপ্রাণে অন্তঃকরণের পর ছাত্রজীবন থেকেই প্রাতিষ্ঠানিক রাজনীতির চর্চায় মনোনিবেশ করেন তিনি।

বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজের আগামনী বার্তাটা পৌঁছে দেন সকলের মাঝে। তিনি শুধু ছাত্র হিসেবে মেধাবী তাই নয়, তিনি রাজনীতিতেও প্রজ্ঞা ও মেধার বিকাশ ঘটিয়ে এগিয়ে গেছেন বীরদর্পে।বিএনপির রাজনীতির সংগ্রামী এ আদর্শ তৃনমুল থেকে রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে বিচরণ করছেন। তাহিরপুর যেনো তার অস্তিত্ব ও হৃদয়জুড়ে। তার মননে, মগজে একাকার হয়ে আছে তাহিরপুর উপজেলার মাটি ও মানুষ। যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময়ও দেখেছি, অবধারিতভাবেই তার মুখ থেকে বের হয়ে গেছে তাহিরপুর উপজেলা প্রসঙ্গ।

শেকড়ের প্রতি, এলাকার প্রতি, এলাকাবাসীর প্রতি এমন দরদ, মমতা, আবেগ আর অকৃত্রিম ভালোবাসা কোনো রাজনীতিবিদের থাকতে পারে, সেটা মো.আনিসুল হক, ভাইকে না দেখলে বিশ্বাস করা কঠিন।

কী করলে তাহিরপুর উপজেলা সারা দেশের মধ্যে রোলমডেল হবে, কী করলে তাহিরপুর উপজেলা বাসী স্বস্তি ও শান্তিতে বসবাস করতে পারবে, কী করলে তাহিরপুরবাসী মানুষ সম্মানিত হবে, কী করলে ভবিষ্যৎ প্রজন্ম তাহিরপুরকে মনপ্রাণ দিয়ে আগলে রাখবে সেসব চিন্তা-চেতনা, ভাবনা, স্বপ্ন সারাক্ষণ তাকে বিভোর করে রাখে। তাই তো তাহিরপুরবাসী তাঁকে একান্ত আপন করে নিয়েছেন। তাদের সুখ-দুঃখে, বিপদ-আপদে সর্বাগ্রে প্রিয় নেতারই সান্নিধ্য কামনা করেন তারা।
তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের বর্ণাঢ্য পরিবারের সন্তান মো.আনিসুল হক

একাধারে রাজনীতিবিদ, সমাজসেবক, সংগঠক, ক্রীড়ানুরাগী।তিনি বুকে টেনে নেন তাহিরপুর,জামালগঞ্জ,মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ক্লান্ত-শ্রান্ত-ঘর্মাক্ত কৃষক-শ্রমিককে আর আপন করে নেন আপামর জনতাকে। একান্তে কথা বলেন তাহিরপুরের মাটির সঙ্গে, বাতাসের সঙ্গে আর স্বপ্ন দেখেন তাহিরপুর উপজেলাকে নিয়ে। তাহিরপুরবাসীও তাকে কাছে টেনে নেন, সুখ-দুঃখের গল্প শোনান।।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…