ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ২১ জন প্রার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা।

  • ২০ নভেম্বর ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ
  • ২৮৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ-
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ২১ জন প্রার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮ টা পর্যন্ত উপজেলার শাহজাদাপুর, শাহবাজপুর ও নোয়াগাঁও ইউনিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার এর নেতৃত্বে ও সরাইল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত উক্ত অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে সর্বমোট ২১টি মামলায় মোট ১০ জন চেয়ারম্যান, ৮ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীকে ১লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বকুল মাষ্টারকে ৫ হাজার, নৌকা প্রতীকে আছমা আক্তারকে ১০ হাজার , আনারস প্রতীকে মোঃ আগুর মিয়াকে ১০ হাজার , ঘোড়া প্রতীকে আরমান মিয়াকে ১০ হাজার , মোটর সাইকেল প্রতীকে রফিকুল ইসলাম খোকনকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
একই ইউনিয়নের সূর্যমুখী ফুল প্রতীকে মেম্বার পদ প্রার্থী শেফালী বেগমকে ৫ হাজার , লাটিম প্রতীকে ফারুক মিয়াকে ৮ হাজার, ফুটবল প্রতীকে জসিম মিয়াকে ৪ হাজার ও মিলন মিয়াকে ৭ হাজার , মাইক প্রতীকে নাজমা বেগমকে ৪ হাজার টাকা, আপেল প্রতীকে সুধাংশুকে ৪ হাজার , বক প্রতীকে কাকলীকে ৬ হাজার, তালা প্রতীকে আলী রাজাকে ৮ হাজার, তালগাছ প্রতীকে শারমিন বেগমকে ৩ হাজার ও বক প্রতীকে ফিরোজ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চৌধুরী বাদলকে ৮ হাজার টাকা, আনারস প্রতীকে মোঃ রুবেলকে ৮ হাজার টাকা, সিএনজি প্রতীকে রাজিব আহম্মেদকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নে মোড়ক প্রতীকে মেম্বার পদ প্রার্থী জাহাঙ্গীর মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মনছুর আহমেদকে ৭ হাজার টাকা ও একই ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফট্যাব মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…