ভোরের পত্র

বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে সাংবাদিকদের মত বিনিময়।

  • ১৭ নভেম্বর ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
  • ১০৯ বার দেখা হয়েছে
এইচ,এম,জহিরুল ইসলাম,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলীর সাথে উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৮টায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকরা হলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবদূর রহমান খান ওমর, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ,এম, জহিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস এম কামরুল হাসান, প্রেসক্লাবে সহ সভাপতি সাদেকুর রহমান রুদ্র বাংলার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল হৃদয়,চ্যানেল dbc আন্তর্জাতিক (কুয়েত) প্রতিনিধি ও দৈনিক স্বাধীন বাংলার ক্রাইম রিপোর্টার মহসিন পারভেজ,  কালের ছবি রিপোর্টার মোশাররফ হোসেন, ডেইলি অবজারভারের রিপোর্টার শফিকুর রহমান শাহিন, আলোকিত নিউজ, প্রতিনিধি মেহেদী হাসান মিলন, বাংলা টিভি রিপোর্টার শামসুল ইসলাম লিটন এশিয়ান টিভি রিপোর্টার সারোয়ার হাজারী, ইনকিলাব প্রতিনিধি সাদিকুল ইসলাম, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি, কেফায়েত উল্লাহ শরিফ,পল্লীটিভির মো:রুবেল,সাংবাদিক মজিবুর রহমান সুজন ও সাংবাদিক শাহিন চৌধুরী প্রমুখ।
ওসি রওশন আলী তার বক্তব্যে বলেন, তিনি আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। তিনি সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণমাধ্যমকে অপরাধ দমনের শক্তিশালী মাধ্যম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা। তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সমাজের সমস্যা সমাধানে পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ওসি রওশন আলী আরও বলেন, সমাজে অপরাধীদের সংখ্যা সীমিত। তাই নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করলে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।
ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…