ভোরের পত্র

টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু বিক্রির রহস্য উদঘাটন

  • ২০ এপ্রিল ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
  • ১২৭ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আলোচিত শিশু সন্তান বিক্রির রহস্য উদঘাটন করেছে মধুপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল এর দিকনির্দেশনায় তদন্ত ওসি মো: রাসেল আহমেদ এর নেতৃত্বে ভুয়াপুর এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিক্রি হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এসময় শিশুটিকে টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য স্বামী স্ত্রী দম্পতিকেও পুলিশ জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
শিশুটি উদ্ধার করে মধুপুর থানায় আনার পর অভিযুক্ত লাবনীর মুখ থেকে বেড়িয়ে আসে একের পর এক অভাগ করা নানান চাঞ্চল্যকর তথ্য।
শিশুটির মা লাবনী আক্তার জানায়, ২বছর আগে মোবাইলে সম্পর্ক করে দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত চারমাস আগে তাদের ঘরে একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সে জানায়, তার স্বামী কোনো কাজকর্ম না করার কারণে প্রায়ই তার না খেয়ে থাকতে হতো। এ নিয়ে দু’জনের মধ্যে প্রতিদিনই ঝগড়া বিবাদ লেগেই থাকতো বলে তিনি জানান। এসব বিষয় নিয়েই গত বৃহস্পতিবার সে তার স্বামীর সাথে ঝগড়া করে তার চার মাসের শিশু সন্তানকে নিয়ে বোনের বাড়ি ভুয়াপুরে গিয়ে উঠেন। আর সেখানে আগে থেকেই ৪৫ হাজার টাকায় বাচ্চা বিক্রি করে ক্রেতা দম্পতিকে সাথে নিয়ে অপেক্ষায় আছেন লাবনীর নতুন প্রেমিক সজীব। শিশু সন্তান বিক্রির টাকা দিয়ে গাজীপুরে বাসা ভাড়া করে থাকবে বলে আগে থেকেই স্থির করেছেন সজীব ও লাবনী।
কথা মতো সন্তান নিয়ে যাওয়ার সাথে সাথে তার প্রেমিক সজীব ক্রেতা দম্পতির হাতে সন্তানটিকে তুলে দিয়ে দ্রুত বিদায় করে দেন।
পরবর্তীতে সজীব মিয়া সন্তান বিক্রির ২০ হাজার টাকা গোপনে সরিয়ে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে সটকে পড়েন। যার জন্য বাচ্চা বিক্রি করে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে লাবনী সেই সজীব সটকে পড়ার পর দিশেহারা হয়ে পড়ে সে। সব কিছু হারিয়ে সর্বশেয স্বামী রবিউলের সাথে দেখা করতে গিয়ে সন্তানের কথা বলতেই বেড়িয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর এসব তথা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল কবীর রুবেল জানান, ঘটনাটি ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে জানার পর আমরা শিশুটির মাকে থানায় এনে জিজ্ঞেসাবাদে জানতে পারি সে ভুয়াপুরে ৪০হাজার টাকার বিনিময়ে নিজের সন্তানকে বিক্রি করেছে। তার দেয়া তথ্য অনুযায়ী আমরা শিশুকে উদ্ধার করে থানায় তার মায়ের কাছে রেখেছি। পরবর্তীতে দুপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা করা হবে বলে তিনি জনান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…