ভোরের পত্র

বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরামের নতুন কমিটি গঠিত, মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা

  • ২৫ জুলাই ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ
  • ২৩২ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কিন্ডারগার্টেন ভিত্তিক সংগঠন “বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরাম” এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির প্রধান কার্যালয় দাউদপুর পাবলিক স্কুলে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজির মিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জনাব মো: জহুর আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দাউদপুর পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম (শাহেদ)। এছাড়া, গাছতলা মধুমিয়া মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুস সাত্তার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির মূখ্য উদ্দেশ্য হলো শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা।
এই লক্ষ্যকে সামনে রেখে “বিজয়নগর কিন্ডারগার্টেন ফোরাম” আগামী ডিসেম্বর মাসে “বিজয়নগর উপজেলা মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” আয়োজনের ঘোষণা দিয়েছে। এই মেধাবৃত্তি পরীক্ষায় দেশের যেকোনো জেলা বা উপজেলার কিন্ডারগার্টেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসাসহ সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, টানা অভিযানে মাদক ও বালু মহাল আইনে সাজা-জরিমানা।
বিজয়নগরে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, টানা অভিযানে…
বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।