ভোরের পত্র

মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।

  • ২ জুন ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
  • ৯২ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপের ভেতরে থাকা পানির ফিল্টার থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে গাঁজাবাহী পিকআপটি।
​রবিবার (৩১ মে) রাত ৮টার দিকে মাধবপুর পৌরসভার সুশান পেট্রোল পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায়।
​পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকা-সিলেট মহাসড়কের সুশান পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপকে থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে পিকআপে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
​অভিযানকালে ঘটনাস্থল থেকে রিপন দাস (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের রায়চরণ দাসের ছেলে।
​তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান আরেক মাদক কারবারি সৈয়দ আলী। তিনি মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে।
​মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​”গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আমরা ধারণা করছি। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…