ভোরের পত্র

বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৭ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
  • ৩৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ফুটবল খেলায় আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার দেওয়া বক্তব্যের স্পষ্টীকরণ ও ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলন করেছেন বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া। রবিবার (৭ জুন) দুপুর ১২টায় বিজয়নগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া বলেন, “গত কিছুদিন পূর্বে আখাউড়া উপজেলায় আয়োজিত একটি ফুটবল খেলায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নকে আখাউড়া উপজেলার সাথে সংযুক্ত করার বিষয়ে কথা বলেছিলেন। সে সময় মঞ্চে আমি নিজে এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন উপস্থিত ছিলাম।”
​তিনি আরও বলেন, “বক্তব্য শেষে আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে কবির আহমেদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি আমাকে জানান, সিংগারবিল ইউনিয়নকে আখাউড়ার সাথে যুক্ত করার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আবেদন করা হয়নি। তবে এলাকার উন্নয়নের স্বার্থে সিংগারবিল ইউনিয়নের জনগণ যদি কখনো এমনটা চায়, তবে বিষয়টি ভেবে দেখা হবে।”
​বিজয়নগর উপজেলার সৃষ্টি ও সীমানা নির্ধারণের ইতিহাস তুলে ধরে বিএনপি নেতা মহসিন আহমেদ ভূঁইয়া বলেন, “আমাদের দীর্ঘ চেষ্টা, ত্যাগ ও আন্দোলনের ফসল আজকের এই স্বাধীন বিজয়নগর উপজেলা। অথচ দুঃখের বিষয়, এই উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করার সংযুক্ত করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” এছাড়া জাতীয় সংসদে যদি কখনো আসন সংখ্যা বৃদ্ধি করা হয়, তবে বিজয়নগরকে একক সংসদীয় আসন করার জোর দাবি জানান তিনি।
​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সজিব।
​এ সময় বিজয়নগর প্রেসক্লাব ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে…
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।