ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ৫জন ভুয়া সাংবাদিক আটক

  • ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ণ
  • ১৬২ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাইভেটকারসহ ৫ ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- গাজীপুর জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী (২৮), মো. আবুলের ছেলে মো. জোবায়ের হোসেন (৩৫), কিশোরগঞ্জ জেলার মো. বাদল মিয়ার ছেলে মো. মোমেন মিয়া (২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহম্মেদ স্বপন (৩০) ও নরসিংদী জেলার মো. আসাদ মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া (২২)। তারা সবাই প্লাস্টিক ব্যবসায়ী।

জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা সাকিনস্থ খাটিংগা ব্রিজে রাতে টহল দিচ্ছিলেন। এসময় ‘একুশে নিউজ’ স্টিকার যুক্ত একটি প্রাইভেটকারকে থামতে সংকেত দেন পুলিশ। পরে গাড়ি থামালে ভেতরে থাকা ৫ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সাংবাদিক পরিচয় দেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা সাংবাদিকতার পেশার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদেরকে থানা হেফাজতে আনা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ভুয়া সাংবাদিকের পরিচয়ে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ, বিজয়নগরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।
আল ইহসান সোসাইটির বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ,…
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা ও  নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত।
বিজয়নগরে প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রবাসী পরিবারকে সহায়তা…
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…