ভোরের পত্র

বিজয়নগরে ডাকাতি মামলার ১০ বছরের পলাতক আসামি গ্রেফতার।

  • ১১ এপ্রিল ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
  • ১৪৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকা ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি হিসেবে মুর্শিদ দীর্ঘ এক দশক ধরে আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুর্শিদ কৌশলে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তার বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে পুলিশ সদস্যরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন। পরে তাকে বিজয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরির প্রস্তুতি ও ডাকাতির ঘটনাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘ সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…