ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
  • ৮১ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ১৮/০৪/২০২৬ইং শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ১৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ (ব্রি ধান ৯৮), ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সকিনা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম জানান, চলতি বছর উপজেলায় মোট ১৬০০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে চম্পকনগর ইউনিয়নে নিবিড় মোটিভেশনের মাধ্যমে প্রায় ১৮-২০ হেক্টর পতিত জমিকে নতুন করে চাষাবাদের আওতায় আনা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, “সঠিক ফলন পেতে এবং কৃষি সংশ্লিষ্ট যেকোনো সমস্যার সমাধানে আপনারা সর্বদা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কারিগরি সহযোগিতা গ্রহণ করবেন। ”


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বর্তমান জনবান্ধব সরকারের কৃষিনীতির নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “কৃষক ও কৃষির উন্নয়নে সরকার নিরলস কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ‘কৃষি কার্ড’ কৃষি বিপ্লবে এক নতুন মাত্রা যোগ করেছে।” এছাড়াও তিনি চম্পকনগর ইউনিয়নে পতিত জমিকে আউশ চাষের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

​বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাব সকিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি মাননীয় সংসদ সদস্যকে তার সদয় উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে উপস্থিত কৃষক-কৃষাণীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা জনাব মো:জহিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক-কৃষানীবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

​আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত মানের ব্রি ধান ৯৮ জাতের বীজ ও রাসায়নিক সার তুলে দেন। সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আউশ চাষের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।