ভোরের পত্র

নওগাঁয় এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

  • ৩০ জুলাই ২০২৩, ২:২৬ অপরাহ্ণ
  • ১২৬ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় আমিনা খাতুন (১৩) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর (উত্তরপাড়া) গ্রামে।নিহত স্কুলছাত্রী উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর (উত্তরপাড়া) গ্রামের এরশাদ আলীর মেয়ে।জানা গেছে, আমিনার বাবা তার মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেন। পরবর্তীতে এসব বিষয় নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। আর সে কারণে প্রতিনিয়ত অবহেলিত হতো আমিনা ও তার ভাই। এর একপর্যায়ে সে একটি হাফেজিয়া মাদরাসায় ভর্তি হয়। এরপর সেখান থেকে পড়াশুনা বাদ দিয়ে এসে গণেশপুর গ্রামে সে তার নানার বাড়িতে থেকে সতীহাট জি.এস বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। সেখানে লেখাপড়া করা অবস্থায় হঠাৎ করেই গত কয়েকদিন আগে সে তার নানার বাড়ি থেকে দাদার বাড়িতে আসে। সেখানে থাকাবস্থায় গভীর রাতে সবার অগোচরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। শুক্রবার সকালে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।