
স্টাফ রিপোর্ট:- মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন ২০২৬ ইং) সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার জনাবা,সকিনা আক্তার। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি,বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম,বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল হৃদয়,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম মিয়া এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশ রক্ষায় নয়, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। এই কর্মসূচির মাধ্যমে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।