ভোরের পত্র

নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
  • ২৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট:-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ফিসারিজের উদ্যোগে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় নাসিরনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
কর্মশালায় আধুনিক ও লাভজনক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়াতে পুকুরের সঠিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর প্রস্তুত থেকে শুরু করে পানির মান নিয়ন্ত্রণ, মাছের খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মৎস্যচাষীরা আরও বেশি লাভবান হতে পারবেন। এছাড়াও প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটর প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
নাসিরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরফিন। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ ইয়াছিন আরাফাত।
ব্র্যাকের সিনিয়র অফিসার (সেলস) মোঃ আবু বক্কর সিদ্দিক পুরো প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণের শেষ পর্বে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী মৎস্যচাষীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করে মাছ উৎপাদনে আরও সফলতা আসবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…